সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জ সীমান্তে ফেন্সিডিল উদ্ধার

নিউজ ডেস্ক২৪ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
শিবগঞ্জ সীমান্তে ফেন্সিডিল উদ্ধার

ভ্রাম্যমাণ প্রতিনিধি:
শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রাঘব মাঠ এলাকায় অভিযান চালিয়ে ৪’শ ৭৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার ভোর রাতে রাঘব মাঠ এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।

 

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নায়েব সুবদার ইব্রাহীম খলিলের নেতৃত্বে বৃহস্পতিবার ভোর রাতে রাঘব মাঠ এলাকায় অভিযান চালিয়ে ৪৭৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেয়া হয়েছে।

স/অ