সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে অস্ত্র ও গুলিসহ ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক২২ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
শিবগঞ্জে অস্ত্র ও গুলিসহ ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক:

চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অস্ত্র ও গুলিসহ এক অস্ত্র ব্যাবসায়ীকে আটক করেছে র‌্যাব।

সোমবার দুপুর ১টার দিকে শিবগঞ্জ থানার নয়রশিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত অস্ত্র ব্যবসায়ী হলো, চাঁপাইনবাবগঞ্জের রুস্তম মোল্লা গাঁয়ের মংলা হোসেনের ছেলৈ আলম আলী (২৬)।

 

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্প শিবগঞ্জ থানাধীন নয়রশিয়া এলাকায় অভিযান চালায়।

 

এ সময় ১ টি দেশীয় তৈরী ওয়ান শুটারগান, ১ রাউন্ড গুলি ও ১টি মোবাইল সেটসহ আটক করা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

স/শ