সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

নাচোল পৌর সচিবের উপর হামলার প্রতিবাদে কর্মবিরতি

নিউজ ডেস্ক২১ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
নাচোল পৌর সচিবের উপর হামলার প্রতিবাদে কর্মবিরতি

ভ্রাম্যামান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পৌরসভার সচিবের উপর হামলা ও লাঞ্চিতের ঘটনায় পৌর কর্মচারী কল্যাণ পরিষদ কর্মবিরতি পালন করেছেন। দোষী ব্যাক্তিদের বিরুদ্ধে শাস্তি মুলক ব্যবস্থা না নেওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যহত থাকবে বলে ঘোষণাদেন তারা।

 
সোমবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত পৌরসভার সামনে কর্মচারীরা কর্মবিরতি পালন করেন।

 
এতে বক্তব্য রাখেন পৌর কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি শাহ্ নেওয়াজ মিলন, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, পৌর সভার সহকারী প্রকৌশলী আব্দুল মালেক, লাইসেন্স পরিদর্শক আহসান হাবিবসহ অন্যান্যরা। বক্তারা অবিলম্বে দোষী ব্যাক্তিদের বিরুদ্ধে বিচারের দাবী জানান। অনথ্যায় আগামীতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তারা।

 
এ ব্যাপারে মেয়র আব্দুর রশিদ খাঁন ঝালুর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, সচিবের উপর হামলার ঘটনাটি দু:খ জনক তবে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে। নইলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
স/শ