ভ্রাম্যামান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পুখুরিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দিনব্যাপি স্থানীয় নাবিল ফাউন্ডেশন গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আয়োজনে ও লাইফ লাইন ডায়াগনষ্টিক-কনসালটেশনের সহযোগিতায় পুখুরিয়ার প্রধান কার্যালয় চত্বরে এ চিকিৎসা সেবা দেয়া হয়।

উপজেলার কানসাট, শ্যামপুর ও মোবারকপুরের চার শতাধিক সুবিধা বঞ্চিতরা বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করে।
এ সময় উপস্থিত ছিলেন নাবিল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক একেএম আলী হায়দারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডা. তড়িৎ কুমার সাহা, সাদিকুল ইসলাম।
স/শ









