সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে সন্ত্রাসী হামলায় আহত তানু মন্ডলের মৃত্যু

নিউজ ডেস্ক১৮ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
শিবগঞ্জে সন্ত্রাসী হামলায় আহত তানু মন্ডলের মৃত্যু

ভ্রাম্যমাণ প্রতিনিধি:
শিবগঞ্জ পৌর এলাকার মর্দানা গ্রামে সন্ত্রাসী হামলায় আহত তানু মন্ডল মারা গেছেন। তানু মন্ডল ওই গ্রামের তেঁতুইল্যা পাড়ার মৃত এফাজ মন্ডলের ছেলে।

 

নিহতের ছেলে মিজানুর রহমান মিজু জানান, গত ২৪ মে সকালে খাস জমিতে মাটি কাটার সময় প্রতিপক্ষরা তার উপর হামলা চালিয়ে কোদাল দিয়ে আঘাত করলে তিনি গুরুত্বর আহত হন। পরে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে সে চিকিৎসা নিয়ে বাড়িতে থাকা অবস্থায় আজ শুক্রবার সকালে তিনি মারা যান। এব্যাপারে নিহতের ছেলে বাদি হয়ে থানায় মামলা দায়েরের প্রস্ততি নিচ্ছেও বলে জানান।

 

শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সারোয়ার রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হবে।

স/অ