সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

ভোলাহাটে প্রতিবন্ধীদের ভ্রাম্যমাণ মোবাইল চিকিৎসা

নিউজ ডেস্ক১৬ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
ভোলাহাটে প্রতিবন্ধীদের ভ্রাম্যমাণ মোবাইল চিকিৎসা

ভ্রাম্যামান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলার সকল প্রতিবন্ধীদের ভ্রাম্যমাণ মোবাইল চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপি বিভিন্ন প্রতিবন্ধী রোগীদের ফ্রি চিকিৎসা প্রদান অনুষ্ঠিত হয়।

 
মোবাইল রিহেবিলিটেশন ভ্যান ফর পারসন্স উইথ ডিসেবিলিটিস জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশন মিনিষ্ট্রি অফ স্যোসিয়্যাল ওয়েলফেয়ার’র পরিচালনায় এ চিকিৎসা প্রদান করা হয়।

 
এ উপলক্ষে চিকিৎসা প্রদান অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা দপ্তরের তত্বাবধানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মীর শামীম আলী, চিকিৎসক হিসেবে ছিলেন ডাঃ স্বপ্না তরফদার, উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, সিনিয়র সাংবাদিক এম.এস.আই শরীফসহ সুধীজনেরা।

 
উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় ২০০জন প্রতিবন্ধী রোগীদের এ ভ্রাম্যমাণ মোবাইল ফ্রি চিকিৎসা প্রদাণ করা হয়।

 
এ ব্যাপারে উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস জানান, এ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় ২’শ প্রতিবন্ধী রোগী ফ্রি মোবাইল চিকিৎসা নিয়ে অভাব-অনটনের সংসারে তারা খুবই উপকৃত হবে।
স/শ