সদ্য প্রকাশিত
কৃষি

আত্রাইয়ে আমন ধান কাটা-মাড়াই শুরু, কৃষকের মুখে হাসি

নিউজ ডেস্ক১৬ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া
আত্রাইয়ে আমন ধান কাটা-মাড়াই শুরু, কৃষকের মুখে হাসি

নাজমুল হক নাহিদ, আত্রাই প্রতিনিধিঃ
শস্য ভান্ডার হিসাবে খ্যাত নওগাঁর আত্রাইয়ে এবার আমন মৌসুমে আবহাওয়া অনুকুলে থাকায় ও সার ও বীজের সংকট না থাকায় উপজেলার প্রতিটি মাঠে এবার আমন ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষকের মুখে ফুটেছে হাসির ঝিলিক। প্রতিটি মাঠে মাঠে এখন কৃষকেরা রোপা আমন ধান কাটা-মাড়াই শুরু করেছে।

 
সরেজমিনে উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায় কৃষক ও মজুররা দলবদ্ধ ভাবে বিভিন্ন স্থানে ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন। চলতি মৌসুমে আমন ধানের বাম্পার ফলনের পাশাপাশি বাজারে ধানের দাম বেশী থাকায় কৃষকরা বেশ উৎফুল্লতার সাথে ধান কাটা- মাড়াই কাজ দিন রাত চালিয়ে যাচ্ছে।

 
রবী ঠাকুরের স্মৃতি বিজরীত মনিয়ারী ইউনিয়নের মাঠে ধান কাটার সময় কৃষ্টপুর গ্রামের কৃষক আব্দুল গাফফার জানান, তিনি স্বর্ণা-৫ সহ এ জাতের ধান তারা বিঘা পতি ১৬ থেকে ১৮ মণ হারে পাচ্ছেন। আর বাজারে বর্তমানে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে ৮ শত ৫০ টাকায়। তিনি আরো জানান ধানের এমন দাম পাওয়া গেলে তাদের কোন সমস্যাও হবে না।

 
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায় এবার চলতি মৌসুমে উপজেলায় ৫ হাজার ৮শত ১ হেক্টর জমিতে রোপা-আমন চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।

 
এ ব্যাপারে আত্রাই উপজেলা কৃষি কর্মকর্তা কে এম কাউছার সিল্কসিটি নিউজকে জানান, এবার আমন মৌসুমে আবহাওয়া অনুকুলে থাকায় ও সার ও বীজের সংকট না থাকায় এবং আমন আবাদের শুরু থেকেই কৃষি বিভাগ সার্বক্ষনিক পরামর্শ দেওয়ার কারণে উপজেলার প্রতিটি মাঠে এবার আমন ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষকরা তাদের কষ্টের ফসল মাড়াই সু-সম্পন্ন করতে পারলে উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলেও তিনি মনে করেন।

স/শ