সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

স্ত্রী হত্যার দায়ে চাঁপাইনবাবগঞ্জে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

নিউজ ডেস্ক১৪ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
স্ত্রী হত্যার দায়ে চাঁপাইনবাবগঞ্জে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাই নবাবগঞ্জে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রী হত্যার দায়ে স্বামী জাহাঙ্গীর আলমকে (২৩) যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ বছরের কারাদন্ড প্রদান করেছে আদালত।

 

সোমবার বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ও জেলা ও দায়রা জজ এনামুল বারী এই দন্ডদেশ প্রদান করেন।

 
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়াগোলা গ্রামের আলম মিয়ার ছেলে জাহাঙ্গীর আলমের সঙ্গে ২০১১ সালের জুন মাসে সদর উপজেলার ঘুঘুডিমা গ্রামের ওমর আলীর মেয়ে লিমা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর যৌতুক বাবদ দেড় লাখ টাকা না পেয়ে ২০১২ সালের ৩০ আগস্ট লিমাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় লিমার মা জোৎস্না বেগম বাদি হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার দীর্ঘ শুনানী শেষে আসামীর উপস্থিতিতে বিচারক এই দণ্ডাদেশ প্রদান করে।

স/অ