সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে ৬৬ ভেন্যুতে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত

নিউজ ডেস্ক১২ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জে ৬৬ ভেন্যুতে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত

ভ্রাম্যামান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ৬৬ ভেন্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। উগ্র সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ এবং সন্ত্রাসের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলায় ব্যাপক জনসমাগম ঘটে।

 

চাঁপাইনবাবগঞ্জ সরকারি হরিমোহন উচ্চ বিদ্যালয় মাঠ ও শিবগঞ্জ মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কনফারেন্সিং অনুষ্ঠানে দুপুর ১২টা থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নারী –পুরুষ আসতে থাকেন। বেলা বাড়ার সাথে সাথে জনসমাগমও বাড়তে থাকে। নিধারিত সময়ের আগেই পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

 
জেলা আওয়ামী লীগ সভাপতি মইনুদ্দীন মন্ডল, সাধারণ সম্পাদক ও সদর আসনের সাংসদ আবদুল ওদুদ এবং শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মোহা. গোলাম রাব্বানী অনুষ্ঠানে আগতদের অভ্যর্থনা জানান।

 
পরে সংসদ সদস্য মোহাঃ গোলাম রাব্বানী তার বক্তব্যে সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখতে এলাকাবাসীকে এগিয়ে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।

 
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান, পৌর মেয়র কারিবুল হক রাজিনসহ অন্যরা। এদিকে ভোলাহাট, গোমস্তাপুর ও নাচোলে একই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়।

স/শ