ভ্রাম্যামান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দূলর্ভপুর ইউনিয়নের পনের রশিয়া ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ৭০ বোতল ফেনসিডিলসহ বাবু আলী (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আটককৃত বাবু আলী উপজেলার মনাকষা ইউনিয়নের সাহাপাড়া গ্রামের রকিব আলীর ছেলে।
শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সরোয়ার জাহান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল সাড়ে ১১টার দিকে সহকারী উপপরিদর্শক সবুজ মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল পনের রশিয়া ব্রিজ এলাকা থেকে বাবু আলীকে আটক করা হয়।
এ সময় তার নিকট থাকা একটি কালো ব্যাগে তল্লাশী চালিয়ে ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
স/শ









