সদ্য প্রকাশিত
সরকারি নথিতে আফগান নারীদের নাম নিষিদ্ধ, পরিচয় ‘বিবি’ ‘দাদি’ সিলেটে এমপি আবদুল মালেকের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ, ফাঁকা গুলিবর্ষণ লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত
কৃষি

বাগাতিপাড়ায় হাজারি জাতের লাউ ফসলের মাঠ দিবস

নিউজ ডেস্ক৩০ অক্টোবর ২০১৯১ মিনিট পড়া
বাগাতিপাড়ায় হাজারি জাতের লাউ ফসলের মাঠ দিবস

বাগাতিপাড়া প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের কৃষক পর্যায়ে হাজারি জাতের লাউ ফসলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় বুধবার বিকালে রহিমানপুর মোল্লা পাড়ায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

স্থানীয় কৃষক আব্দুল মালেক শাহের সভাপতিত্বে এ মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো: মোমরেজ আলী।

এসএপিপিও মোজাহার আলীর সঞ্চালনায় বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনিরুজ্জামান, নাটোর প্রেস ক্লাব সভাপতি জালাল উদ্দিন, অধ্যাপক মঞ্জুরুল আলম মাসুম, শিক্ষক দুলাল হোসেন, কৃষকদের মধ্যে রফিকুল ইসলাম, জমির উদ্দিন, ইয়ারোব আলী প্রমুখ। এসময় বক্তারা বলেন, ‘খরিপ-২ মওসুমের হাজারি জাতের লাউ ফসল মাত্র ৪৫ দিনের মধ্যে ফল দিতে শুরু করে এবং টানা প্রায় দুই মাস পর্যন্ত তা চলে।

 

স/শা