সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক৭ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
শিবগঞ্জে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

ভ্রাম্যামান প্রতিনিধি:
‘জনতা পুলিশ হাতে হাত অন্যাদের বিরুদ্ধে প্রতিবাদ’- এই প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জঙ্গিবাদ, সন্ত্রাস ও সামাজিক অস্থিতিশীলতা প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে পৌর এলাকার মর্দানার আইয়ুব বাজার প্রাঙ্গনে কমিউনিটি পুলিশিং ফোরাম শিবগঞ্জ পৌরসভার আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌর মেয়র কারিবুল হক রাজিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) ওয়ারেছ আলী মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আতাউর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি আতিকুল ইসলাম টুটুল খাঁন, সাধারণ সম্পাদক অধ্যাপক গোলাম কিবরিয়া, ৬নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম বাবু, ৫নং ওয়ার্ড কাউন্সিলর কাজিউজ্জামান প্রমূখ।
সভায় পুলিশ সুপার এলাকায় জঙ্গি ও সন্ত্রাস প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় এলাকায় সামাজিক অস্থিতিশীলতা প্রতিরোধ কমিটি গঠন করা হয়।
স/শ