সদ্য প্রকাশিত
খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, কাউন্টার থেকে মুছল টুঙ্গিপাড়ার নাম গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে ‘আমি আইনজীবী, বোমা মারব কেন’, আদালতে সেই সোহাগ এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সকালের নাশতায় চা-বিস্কুট খাওয়ার অভ্যাস ডেকে আনছে যেসব স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম নাটোরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ রাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় খেলনা পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক
চাকরি

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

নিউজ ডেস্ক৭ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সহকারী অধ্যাপক, জ্যেষ্ঠ প্রভাষক ও প্রভাষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। বিশ্ববিদ্যালয়টির অর্থনীতি অনুষদে এ নিয়োগ দেওয়া হবে।

 

সহকারী অধ্যাপক

কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রি থাকতে হবে।

 

জ্যেষ্ঠ প্রভাষক

প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি স্নাতকসহ এম. ফিল অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি পদটিতে আবেদনের জন্যে প্রার্থীদের সিজিপিএ ন্যূনতম ৩.৫ বা প্রত্যেক পরীক্ষায় প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হতে হবে। শিক্ষকতায় কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা পদটিতে আবেদন করতে পারবেন। এ ছাড়া প্রার্থীদের একটি গবেষণাও প্রকাশিত হতে হবে।

 

প্রভাষক

পদটিতে আবেদনের জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ও স্নাতকোত্তর পাস হতে হবে। এ ছাড়া সিজিপিএ ন্যূনতম ৩.৫ অথবা প্রত্যেক পরীক্ষায় প্রথম শ্রেণিতে উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

 

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের শুধু বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে (www.uiu.ac.bd/jobs) আবেদন করতে হবে। আবেদনের সুযোগ থাকছে ১২ নভেম্বর, ২০১৬ পর্যন্ত।

 

সূত্র: এনটিভি