সদ্য প্রকাশিত
সরকারি নথিতে আফগান নারীদের নাম নিষিদ্ধ, পরিচয় ‘বিবি’ ‘দাদি’ সিলেটে এমপি আবদুল মালেকের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ, ফাঁকা গুলিবর্ষণ লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত
কৃষি

বর্তমান সরকার কৃষকের বেদনা বুঝে: রাজশাহীতে খাদ্যমন্ত্রী

নিউজ ডেস্ক১৩ অক্টোবর ২০১৯১ মিনিট পড়া
বর্তমান সরকার কৃষকের বেদনা বুঝে: রাজশাহীতে খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বর্তমান সরকার কৃষকের বেদনা বুঝে। বর্তমানে দেশে খাদ্য ঘাটতি নেই। পর্যাপ্ত খাদ্যের যোগান রয়েছে। আমরা কৃষকের ব্যাথা-বেদনা বুঝি। যেভাবে কৃষককে বেশি সুবিধা দেওয়া যায়, সেভাবে কৃষকের কাছ থেকে ধান কেনার চেষ্টা করা হবে। দেশে ২০০টি অত্যাধুনিক খাদ্যগুদাম তৈরি করা হবে।

আজ রোববার দুপুরে জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়, রাজশাহীতে আমন সংগ্রহ বিষয়ে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক রাজশাহী এবং বিভাগের সকল জেলা খাদ্য নিয়ন্ত্রক এর সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন মন্ত্রী।

মতবিনিময় সভায় মন্ত্রী বলেন, গত অর্থবছরে ধান উৎপাদনে সরকারের লক্ষ্যমাত্রা ছিল ৬ লাখ টন। এর মধ্যে রাজশাহী বিভাগে ছিল ১ লাখ ৩৮ হাজার ৫৭৭ মেট্রিক টন। এ বছর আমনের বাম্পার ফলন হয়েছে। আগামী ৩১শে অক্টোবর এ বছর কোন বিভাগ এবং জেলা হতে কী পরিমাণ আমন সংগ্রহ করা হবে সে বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

মতবিনিময় সভায় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক, রাজশাহী এবং রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

স/শা