সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করলেন বেগম মন্নুজান সুফিয়ান এমপি

নিউজ ডেস্ক৬ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করলেন বেগম মন্নুজান সুফিয়ান এমপি

ভ্রাম্যামান প্রতিনিধি:

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, কেন্দ্রীয় কার্যনিবার্হী কমিটির সদস্য খুলনা-৩ আসনের সাংসদ চাঁপাইনবাবগঞ্জের পূত্রবধূ বেগম মন্নুজান সুফিয়ান চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন।

 

তিনদিনের সরকারি সফর শেসে রোববার তিনি ঢাকার উদ্যোশে রওনা হন। তিনি চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাসের নিজস্ব বাসভবনে এসে পৌঁছান। পরে গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আবদুল খালেকের কবর জিয়ারত করেন। এরপর রহনপুর পৌর ও গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের যৌথে উদ্যোগে জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

 

শুক্রবার তিনি পাবর্তীপুর আড্ডা গ্রামে শ্বশুর বাড়িতে অবস্থান শেষে রাধানগর ও পাবর্তীপুর ইউনিয়ন আওয়ামী লীগের মতবিনিময় সভায় যোগ দেন। দুপুরে সোনামসজিদ পরিদর্শন শেষে বিশ্বাসপাড়ার এতিমখানার এতিমদের নিয়ে মধ্যাহ্ন ভোজ সম্পন্ন শেষে শিবগঞ্জ পৌর এলাকার মাষ্টারপাড়ার নজরুল ইসলাম মাষ্টার (বড় মেয়ের বাসায়) অবস্থান করেন।

 

শনিবার সকালে আদিনা ফজলুল হক সরকারি কলেজের প্রতিষ্ঠাতা মরহুম ইদ্রিশ আহম্মেদ মিয়ার কবর জিয়ারত শেষে অত্র কলেজের শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। বিকেলে দাদনচক ফজলুল হক সরকারি পিটিআই পরিদর্শন শেষে দাদনচক দেল আফরোজ ইদ্রিশী বালিকা উচ্চ
বিদ্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।  অনুষ্ঠান শেষে রাত ৯টায় সাবেক পার্লামেন্টারী মরহুম ইদ্রিশ আহম্মেদ মিয়ার স্মৃতিবিজরিত বাসভবনে অবস্থান শেষে চাঁপাইনবাবগঞ্জ থেকে রোববার ভোরে ঢাকার উদ্যেশে রওনা হন। তার সফরসঙ্গী হিসেবে ২৪ জনের একটি প্রতিনিধিদল অংশ নেন।

 

এ সময় চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (চলতি দায়িত্বে) ও সহকারী কমিশনার (ভূমি) কল্যাণ চৌধুরী, শিবগঞ্জ পৌরসভার মেয়র কারিবুল হক রাজিনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স/শ