সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে ৪ গরু চোর আটক

নিউজ ডেস্ক৬ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
শিবগঞ্জে ৪ গরু চোর আটক

ভ্রাম্যমান প্রতিনিধি:
শিবগঞ্জে চার গরু চোরকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

আটককৃতরা হলেন, উপজেলার দূলর্ভপুর ইউনিয়নের শেরপুর ভান্ডারের মৃত মানিক মিয়ার ছেলে খাইরুল (৪৫), মৃত বেলালের ছেলে আবদুস সবুর (৪০), শ্যামপুর ইউনিয়নের পূর্বশ্যামপুর গ্রামের মৃত মাজেদের ছেলে ইসমাইল (৫০) ও বিনোদপুর ইউনিয়নের একবরপুর রসুনচক গ্রামের মৃত মনসুরের ছেলে বাহাদুর (৪৮)।

 

শিবগঞ্জ থানার উপপরিদর্শক লুৎফর রহমান জানান, গত শুক্রবার শ্যামপুর ইউনিয়নের শেরপুর ভান্ডার গ্রামের মনিরুল ইসলামের বাড়ি থেকে দুটি গরু চুরি হয়। এবিষয়ে গরুর মালিক ওই দিনই চারজনকে আসামী করে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে।

 

মামলা দায়েরের পর শনিবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গরু চুরির অভিযোগে চারজনকে আটক করে এবং গরু বিক্রয়ের চব্বিশ হাজার টাকা উদ্ধার করে। আটককৃতদের রোববার দুপুরে আদালতে তোলা হলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

স/অ