সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে জেলহত্যা দিবস পালিত

নিউজ ডেস্ক৩ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
শিবগঞ্জে জেলহত্যা দিবস পালিত

ভ্রাম্যামান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জেল হত্যাদিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয়।

 

বৃহস্পতিবার বিকালে উপজেলা আওয়ামী লীগের উদ্দ্যোগে পুখুরিয়া শেখ রাসেল মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 

সভায় কানসাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেনাউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-১(শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহা. গোলাম রাব্বানী।

 

এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আতাউর রহমান, শিবগঞ্জ পৌর মেয়র কারিবুল হক রাজিন, দাইপুকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমল হক বাদশা, ধাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল কাদের, ছত্রাজিতপুর ইউপি চেয়ারম্যান শামসুল হক, উজিরপুর ইউপি চেয়ারম্যান ফয়েজ উদ্দিনসহ স্থানীয় দলীয় নেতাকর্মীরা।

 

সভায় সাংসদ গোলাম রাব্বানী জাতীয় চার নেতার আদর্শে অনুপ্রাণিত হয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

 

অন্যদিকে একই সময় পৌর আওয়ামী লীগের উদ্যোগে চকদৌলতপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি আতিকুল ইসলাম টুটুল খাঁন, সাধারণ সম্পাদক অধ্যাপক গোলাম কিবরিয়া ভুট্টু, ৩নং ওয়ার্ড কাউন্সিলর জুম্মন আলী প্রমূখ।

স/শ