সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

ভোলাহাটে পুরনো আগ্নেয়াস্ত্র উদ্ধার

নিউজ ডেস্ক২ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
ভোলাহাটে পুরনো আগ্নেয়াস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
ভোলাহাটে পরিত্যাক্ত অবস্থায় পুলিশ মঙ্গলবার দুপুরে পুরনো মরচে ধরা ১টি ওয়ান সুটারগান, ১টি কাটাইর যন্ত্র ও দু’টি অর্ধ চন্দ্রাকৃতি আসবাব উদ্ধার করেছে পুলিশ।

 

থানা সূত্রে জানা গেছে, ভোলাহাট থানা পুলিশ খবর পেয়ে উপজেলার ৩ নম্বর দলদলী ইউনিয়নের ময়ামারীর হরিপুর গ্রামের বিএনপি নেতা আব্দুর রহমান মেম্বারের বাড়ির পেছনে ঝোপের মধ্যে পিতলের হাড়ির মধ্যে লুকিয়ে রাখা পরিত্যক্ত অস্ত্রগুলো উদ্ধার করে।

 

ওই এলাকার জনৈক ব্যক্তি খুন্তি দিয়ে মাটি খুড়তে গেলে বিকট শব্দ পেয়ে স্থানীয় জনগণ পুলিশকে খবর দিয়ে ১টি ওয়ান সুটারগানসহ অস্ত্রগুলি উদ্ধার পুলিশ।

 

এ ব্যাপারে অফিসার ইনচার্জ মহসীন আলী বলেন, লিখিত একটি জিডি হয়েছে। অস্ত্রগুলো অনেক পুরনো বলে ধারণা করা হচ্ছে।

স/আর