সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
রাজশাহী

রাজশাহীতে ওয়ারেন্টভূক্ত আসামীসহ গ্রেফতার ৪৯

নিউজ ডেস্ক২৯ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
রাজশাহীতে ওয়ারেন্টভূক্ত আসামীসহ গ্রেফতার ৪৯

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীতে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতভর নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

 

আজ শনিবার নগর পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলমের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

 
মহানগরীর ৪টি থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা ২০ জন, রাজপাড়া থানা ১৪ জন, মতিহার থানা ৬ জন, শাহমখদুম থানা ৭ জন, ডিবি ২ জনকে আটক করে। যার মধ্যে ১৯ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ৬ জন মাদক ব্যবসায়ী ও অন্যান্য অপরাধে ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে বেশ কিছু মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে।

 

বোয়ালিয়া থানা পুলিশ মাহাবুব ইসলাম শান্ত(২৭) কে ৯ পিচ ইয়াবাসহ, রাজপাড়া থানা পুলিশ ইকবাল চৌধুরী(২৮) কে ১০ পিচ ইয়াবাসহ, আজিত(২৫) ও শাহীন আলী(২৮) কে ৬ গ্রাম হেরোইনসহ, মতিহার থানা পুলিশ, বাবার আলী বাবুু(২২) ও এমদাদুল হক সরকার(৩২) কে ৪৮ লিটার দেশী ও চোলাই মদসহ গ্রেফতার করে।

 

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং শনিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

স/অ