সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
রাজশাহীর খবর

রাবি শিক্ষার্থী লিপু হত্যা: বিচার দাবিতে শিক্ষার্থীদের গণস্বাক্ষর

নিউজ ডেস্ক২৯ অক্টোবর ২০১৬২ মিনিট পড়া
রাবি শিক্ষার্থী লিপু হত্যা: বিচার দাবিতে শিক্ষার্থীদের গণস্বাক্ষর

রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোতালেব হোসেন লিপু হত্যার বিচার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। কর্মসূচিতে সকল বিভাগের শিক্ষার্থীরা অংশ নিয়ে আন্দোলনে একাত্ত্বতা প্রকাশ করেন।

 

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কর্মসূচির উদ্বোধন করেন গণযোগযোগ ও সাংবাদিকতা বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি সহযোগী অধ্যাপক শাতিল সিরাজ।

 

এসময় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা প্রতিটি হত্যাকা-ের বিচার চাই। আমরা চাইনা বিশ্ববিদ্যালয়ে জ্ঞানলাভ করতে এসে কোন শিক্ষার্থী লাশ হয়ে বাড়ি ফিরুক। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলি আর আইন-শৃঙ্খলা বাহিনী বলি, আমাদের নিরাপত্তা দিতে পারছে না। বিশ্ববিদ্যালয়ের হলের মতো নিরাপদ স্থান থেকে কীভাবে একজন শিক্ষার্থী হত্যাকা-ের মতো বর্বরতার শিকার হয়? আমরা প্রকৃতপক্ষে নিরাপদ ক্যাম্পাস চাই।

 

কর্মসূচিতে অংশ নেওয়া মেহেদী হাসান রুবেল বলেন, ‘আমরা বিচার না পাওয়া পর্যন্ত, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন করবো। এজন্য বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করছি।’ এছাড়া আগামীকাল রবিবার কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বেলা ১০ টায়, টুকিটাকি চত্ত্বরে ১১ টায় ও প্যারিস রোডে ১২ টায় পথনাটকের আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি।

 

তিনি আরও বলেন, ‘গণযোগাযোগ বিভাগের পক্ষ থেকে সাতদিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে। তাই আমরা কোনও কঠোর আন্দোলনে যাচ্ছি না। আল্টিমেটাম শেষে হবে ৩১ অক্টোবর। তারপর যদি তদন্তে সন্তোষজনক অগ্রগতি না হয় তাহলে কঠোর আন্দোলনে যাবো।’

 

প্রসঙ্গত, গত ২০ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে নবাব আব্দুল লতিফ হল থেকে লিপুর লাশ উদ্ধার করে পুলিশ। ওইদিন লিপুর চাচা মো. বশীর বাদী হয়ে নগরীর মতিহার থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় গত বুধবার লিপুর রুমমেট মনিরুল ইসলামের চার দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।