নিজস্ব প্রতিবেদক:
শুস্ক মৌসুমের আগেই তিস্তা পানি চুক্তির দাবিতে নগরীতে মানববন্ধন করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) রাজশাহী মহানগর ও জেলা।

শনিবার সকাল ১০ টার সময় রাজশাহী সাহেব বাজার জিরো পয়েন্ট এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । তিস্তা পাড়ের মানুষ এবং কৃষি সম্পদকে বাঁচানোর লক্ষ্যে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর (ন্যাপ) এর সভাপতি আলী আকবর প্রামানিক, রাজশাহী জেলা (ন্যাপ) এর সম্পাদক সাইফুল ইসলাম, জাসদের সম্পাদক শিবলী নোমানসহ প্রমুখ।
সআর










