সদ্য প্রকাশিত
সরকারি নথিতে আফগান নারীদের নাম নিষিদ্ধ, পরিচয় ‘বিবি’ ‘দাদি’ সিলেটে এমপি আবদুল মালেকের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ, ফাঁকা গুলিবর্ষণ লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত
পাবনা

মিডিয়া অ্যাসোসিয়েশন পাবনার ২য় প্রতিষ্ঠা বার্ষিক পালন

নিউজ ডেস্ক২৬ জুলাই ২০১৯২ মিনিট পড়া
মিডিয়া অ্যাসোসিয়েশন পাবনার ২য় প্রতিষ্ঠা বার্ষিক পালন

পাবনা প্রতিনিধি:

মিডিয়া অ্যাসোসিয়েশন পাবনার ২য় প্রতিষ্ঠা বার্ষিক পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকাল ৪টায় পাবনা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহাতাব বিশ্বাস ইউনিভার্সিটি (প্রস্তাবিত) পাবনার চেয়ারম্যান অধ্যক্ষ আলহাজ¦ মাহাতাব উদ্দিন বিশ্বাস।

মিডিয়া অ্যাসোসিয়েশন পাবনার সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মীর ফজলুল করিম বাচ্চুর পরিচালনায় আরও বক্তব্য রাখেন, পাবনা প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি আখতারুজ্জামান আখতার, দৈনিক সিনসার সম্পাদক ও ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সভাপতি এস.এম. মাহবুব আলম, রানা গ্রুপ অব ইন্ডাট্রিজ এর চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা, সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার সভাপতি মো. আবুল কাশেম, এনামুল হক টগর, হেলেনা খাতুন, মনিরা পারভীন, ড. মনছুর আলম, আসাদুজ্জামান বিশ্বাস, হাবিবুর রহমান হাবিব, পূর্ণিমা ইসলাম, কবি ইদ্রিস আলী, জামাল রাজা প্রমূখ।

আলোচনা সভা শেষে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় অধ্যক্ষ আলহাজ¦ মাহাতাব উদ্দিন বিশ্বাস, ইছামতী নদী উদ্ধার আন্দোলনে বিশেষ অবদান রাখায় এস.এম. মাহবুব আলম, সমাজসেবা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় রুহুল আমিন বিশ্বাস রানা, নিউজ ২৪-এ ‘হাসতে যাদের মানা’ অনুষ্ঠানে ২য় স্থান অধিকার করায় মাহমুদ বেলাল, অভিনয়ে গোলাম ফারুক যুবরাজকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এসময় মিডিয়া অ্যাসোসিয়েশন পাবনার উপদেস্টা লুৎফর রহমান রতন, যুগ্ম সম্পাদক আর কে আকাশ, মাহমুদুল ইসলাম মামুন, সাংগঠনিক সম্পাদক আল মামুন রিমন, সুজানগর নাট্য গোষ্ঠীর সভাপতি টিপু সুলতান, সাধারণ সম্পাদক মঞ্জু রহমান, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, সদস্য দিলশান কাজল, আ. লতিফ, হালিম, মুরাদ পারভেজ, মামুন, কবি আলাউদ্দিন, সাইদুর রহমান, মনসুর রহমানসহ অ্যাসোসিয়েশনের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিশির ইসলাম ও নওশীন।

স/অ