সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
অপরাধ ও দুর্নীতি

কুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত,পাঁচ পুলিশ সদস্য আহত

নিউজ ডেস্ক২৯ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
কুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত,পাঁচ পুলিশ সদস্য আহত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কুষ্টিয়ার মিরপুর উপজেলার মিরপুর-ভেড়ামারা সড়কের গোবিন্দগুনিয়া নামক স্থানে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে দুইজন ডাকাত নিহত হয়েছে। তবে তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। ডাকাতদের সঙ্গে বন্দুকযুদ্ধে ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশের পাঁচজন সদস্য আহত হয়েছেন।

কুষ্টিয়ার মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন আহম্মেদ জানান, শুক্রবার রাত পৌনে ১২টার দিকে কুষ্টিয়ার মিরপুর এলাকার মিরপুর-ভেড়ামারা সড়কের গোবিন্দগুনিয়া নামক স্থানে সড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নেয়া হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে মিরপুর থানা পুলিশ সেখানে গেলে ডাকাত দলের সদস্যরা পুলিশের দলটির উপর গুলি চালায় ও বোমার বিস্ফোরণ ঘটায়।
 

এসময় পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই অজ্ঞাত পরিচয়ের দুই ডাকাত সদস্য নিহত হয়। অন্যরা পালিয়ে যায়। পুলিশ সেখান থেকে একটি পিস্তল,তিনটি বোমা,একটি রামদা,একটি হাসুয়া ও গাছ কাটার করাত উদ্ধার করে।

 

নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।

 

পুলিশ জানায়,বন্দুকযুদ্ধের সময় আহত পুলিশ সদস্যদের কুষ্টিয়ার মিরপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেয়া হয়েছে

সূত্র: এনটিভি