বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় তিন হাজার মিটার কারেন্ট জালসহ ইলিশ মাছ জব্দ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মৎস্য কর্মকর্তা বিজিবি সদস্যদের সাঙ্গে নিয়ে পদ্মা নদীতে বিশেষ অভিযান চালিয়ে কারেন্ট জাল ও মাছ জব্দ করে। জালগুলোর মূল্য প্রায় ৩০ হাজার টাকা। পরে জালগুলো উপজেলা চত্বরে জনসম্মুখে পুড়িয়ে দেয়া হয়েছে।
উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম সিল্কসিটি নিউজকে বলেন, ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন মা মাছ ধরা ও বিক্রি সরকারিভাবে নিষেধ। তারপরও সরকারি নিষেধ অমান্য করে কিছু অসাধু জেলেরা মাছ ধরছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলাম বলেন, পদ্মা নদীতে অভিযান জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া এ সময় ৫ কেজি জব্দকৃত ইলিশ মাছগুলো স্থানীয় এতিমখানায় দেওয়া হয়েছে।
স/আর










