বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় আখ রোপন, একর প্রতি ফলন বৃদ্ধি এবং মিলে আখ সরবরাহের বিষয়ে আখ চাষিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে রাজশাহী সুগার মিলস লিমিটেডের আয়োজনে পাকা উচ্চবিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের পরিচালক কৃষিবিদ মোশাররফ হোসেন। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী চিনি কলের ব্যবস্থাপনা পরিচালক এএসএম মুতিউল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী চিনি কলের মহাব্যবস্থাপক (কৃষি) মসলেহ উদ্দিন, উপ-ব্যবস্থাপক (সম্প্রসারণ) বিকেএম জাকারিয়া, উপ-মহাব্যবস্থাপক (বীজ পরিদর্শক) স্বপন কুমার চন্দ, আ.লীগের নেতা জাহিদুল ইসলাম, সেকেন্দার রহমানসহ বিভিন্ন সাবজোন ইনচার্জ, সিআইসি, সিডিএ প্রমুখ।

স/শা










