সদ্য প্রকাশিত
সরকারি নথিতে আফগান নারীদের নাম নিষিদ্ধ, পরিচয় ‘বিবি’ ‘দাদি’ সিলেটে এমপি আবদুল মালেকের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ, ফাঁকা গুলিবর্ষণ লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত
কৃষি

সাপাহারে মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক১৭ জুলাই ২০১৯১ মিনিট পড়া
সাপাহারে মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন

সাপাহার প্রতিনিধি: ‘মাছ চাষে গড়ব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’-এই প্রতিপাদ্য বিষযকে সামনে রেখে নওগাঁর সাপাহারে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা রুজিনা আক্তার এর সভাপতিত্বে বুধবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে এর আয়োজন করা হয়।

এসময় সপ্তাহব্যাপী গোটা উপজেলায় প্রচারণা, র‌্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ে আলোচনা সভা, প্রামাণ্য চিত্র প্রদর্শন, ফরমালিনবিরোধী অভিযান, মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনাসহ বিভিন্ন কর্মসূচি নিয়ে সাংবাদিকদের সাথে আলোচনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, সহকারী মৎস্য কর্মকর্তা মনিরুজ্জামান প্রমুখ।

স/শা