দুর্গাপুর প্রতিনিধি:
দুর্গাপুরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০১৬ উলক্ষে আলোচনা সভা বিতর্ক প্রতিযোগীতা,স্যানিটেশন প্রযুক্তি মেলা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর আয়োজিত ও ওয়াটার এইডএর সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তারুন্নাহারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী এটিএম তোজাম্মেল। মুল প্রবন্ধ উপস্থাপন করেন ভার্ক রুরাল ওয়াশ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক আহমেদ ওমর ফারুক।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনা (ভূমি) রাজিবুল ইসলাম খাঁন, ভার্ক আঞ্চালক সমন্বয়কারী কর্মকর্তা তপন কুমার সাহা,উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ জামাল উদ্দিন, বাংলাদেশ আইডিইএর প্রতিনিধি আহাদুজ্জামান বিপুল,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেলাল হোসাইন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোফরান হালিম, অনুষ্ঠান সার্বিক পরিচালনায় ছিলেন ভার্ক দুর্গাপুর শাখার মনিটরিং এন্ড এডুমেন্টেশন কর্মকর্তা হুমায়ান কবির খান প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বলেন, সরকার ও বেসরকারী সংস্থা মিলে একসঙ্গে কাজ করার কারনে বর্তমানে এমডিজি অর্জনে সফল হচ্ছে সরকার। ভবিষ্যতেও এসডিজি অর্জন এর ক্ষেত্রে সকলকে এক সঙ্গে কাজ করার প্রতি তিনি গুরুত্বরোপ করেন।
স/শ










