নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে এক গৃহবধুকে হাসুয়া দিয়ে কুপিয়ে যখম করেছে প্রতিবেশীরা। বাড়ির প্লান পাশ না করায় অভিযোগ দেয়াকে কেন্দ্র করে তাকে কুপিয়ে জখম করা হয়। আহত ওই নারী হলেন, মহানগরীর টিকাপাড়া এলকার বাসিন্দা হাকিম বিশ্বাস সাগরের স্ত্রী পুষ্পু (২৬)।

পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আলমগীরের স্ত্রী শারমিনাকে (৩০) আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর টিকাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুষ্পুর মা সুফিয়া বেগম সিল্কসিটিনিউজকে জানায়, বাড়ি পাশে আলমঙ্গীর হোসেন নামে এক ব্যক্তি দুইতলা বাড়ি দিচ্ছেন। তার বাড়ি তৈরীর ফলে সরকারী ভাবে যে নিদের্শনা আছে তা না মেনেই বাড়ি তৈরী করছেন। তিনি বাড়ি তৈরী করার সময় বাড়ির পাশে সাধারণ মানুষ বা নিজে চলা চলের জন্য যে রাস্তা বা জায়গা ছাড়ার করা সেটা তিন না ছেড়েই বাড়ি তৈরী করছেন।
তিনি বলেন, আর মেয়ে আর আমি প্রায় দুই থেকে তিন মাস আগে রাজশাহী আরডিএ ভবনে গিয়ে তার বাড়ির নামে অভিযোগ করে আসি। তার কিছু দিন পরে আরডিএ থেকে একটি চিঠি আসে তাদের বিরুদ্ধে। আর পেক্ষিতে কয়েকদিন তারা আমার পরিবারের লোকজনের সঙ্গে ঝগড়াও হয়েছে। তার পরে এগুলো থেকে যায়।
তিনি আরো বলেন, আজ বৃহস্পতিবার সকালে আলমঙ্গীর ও তার স্ত্রী শারমিনা বেগম আমাদের সঙ্গে ঝগড়া লাগায়। পরে আলমঙ্গীর ও তার স্ত্রী এসে মারধার শুরু করে। এর একপর্যায়ে পুষ্পু তারা হাসুয়া দিয়ে মাথায় আঘাত করে। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে রামেকে ৪০ নম্বর ওয়ার্ডে ভর্তি করে।
এবিষয়ে নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহদত হোসেন সিল্কসিটি নিউজকে জানায়, শারমিনাকে আটক করা হয়েছে। এ বিষয়ে তারা থানায় অভিযোগ করেনি। অভিযোগ করতে আসলে মামলা নেয়া হবে।
স/আ










