বাগাতিপাড়া প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়া মডেল থানায় ব্যক্তিগত কর্মদক্ষতায় সেরা এসআই হিসেবে নির্বাচিত হয়েছেন ওসমান গনি।
ওয়ারেন্ট তামিল, মাদকের বিরুদ্ধে অভিযান, রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল অভিযানসহ সার্বিক বিষয়ে চলতি বছরের সেপ্টেম্বর মাসের কর্মদক্ষতার ভিত্তিতে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

বুধবার বিকেলে থানা চত্ত্বরে আনুষ্ঠানিকভাবে থানা অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম সম্মাননা স্বরূপ ক্রেস্ট প্রদান করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন ওসি (তদন্ত) তৈয়েব আলী খান, প্রেস ক্লাব সভাপতি মাহাতাব উদ্দিন, এসআই আল আচানুল কবীর প্রমুখ।
স/শ










