সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
রাজশাহী

রাবি শিক্ষার্থী লিপু হত্যা : বিচার দাবিতে ১৭টি হলে একযোগে প্রদীপ প্রজ্বালন

নিউজ ডেস্ক২৬ অক্টোবর ২০১৬২ মিনিট পড়া
রাবি শিক্ষার্থী লিপু হত্যা : বিচার দাবিতে ১৭টি হলে একযোগে প্রদীপ প্রজ্বালন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোতালেব হোসেন লিপু হত্যার বিচার দাবিতে ১৭টি আবাসিক হলে একযোগে প্রদীপ প্রজ্বালন করেছে শিক্ষার্থীরা। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় হলের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এসময় সংক্ষিপ্ত সমাবেশও পালন করা হয়।

 
সমাবেশে শহীদ সোহরাওয়ার্দী হলের আবাসিক শিক্ষার্থী এরশাদ হোসেন বলেন, ‘আমরা শুধুমাত্র লিপু হত্যার বিচার চাইতে আসিনি। আমরা এসেছি সকল হত্যাকাণ্ডের বিচার চাইতে। শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় নয়, সারাদেশে সকল হত্যকা-ের সুষ্ঠু বিচার করে দোষীদের শাস্তির দাবি করছি। যাতে আর কোনও ভাই, বোন, সহপাঠীদের হারাতে না হয়।’

 
মন্নুজান হলের আবাসিক শিক্ষার্থী রাইসা জান্নাত বলেন, ‘লাশের মিছিল দিন দিন দীর্ঘ হচ্ছে। এর কারণ একটিই, হত্যাকারীদের শাস্তির আওতায় না আনা। এভাবে চলতে থাকলে শুধু লিপুর মা নয়, আমাদের সকলের মা-বাকে তার স্বপ্ন একদিন বিসর্জন দিতে হবে।’

 
মাদার বখ্শ হলের আবাসিক শিক্ষার্থী সিল্কসিটি নিউজকে রাসেল বলেন, ‘একজন খুন হলো, তার বিচার করবে রাষ্ট্র। কিন্তু আমরা দেখেছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি হত্যাকাণ্ডেরও বিচার হয়নি। বাধ্য হয়ে আমাদের রাস্তায় নামতে হয়। প্রশাসনের কাছে আজ আমার প্রশ্ন, আমাদের কেন এখানে বিচার চাওয়ার জন্য দাঁড়াতে হবে? আপনারা কী পারেন না সুষ্ঠু বিচার করতে? এর শেষ কবে?’

 
প্রসঙ্গত, গত ২০ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে নবাব আব্দুল লতিফ হল থেকে লিপুর লাশ উদ্ধার করে পুলিশ। ওইদিন লিপুর চাচা মো. বশীর বাদী হয়ে নগরীর মতিহার থানায় হত্যা মামলা দায়ের করেন। এঘটনায় আজ বুধবার লিপুর রুমমেট মনিরুল ইসলামের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

স/অ