তানোর প্রতিনিধি :
রাজশাহীর তানোরের গৌরাঙ্গাপুর গ্রামের রুবেল হত্যাকাণ্ডর চারদিন পর রুবেল হত্যা মামলার বাদী-আইনজীবিসহ ৩৩ গ্রামবাসির বিরুদ্ধে আদলতে মামলা দায়ের করেছেন আসামি পক্ষের লোকজন। মঙ্গলবার সকালে জেলার রাজশাহী অতিরিক্ত জুডিসিয়ান ম্যাজিষ্ট্রেট আদালত (৩) উপস্থিত হয়ে মামলাটি দায়ের করেন রুবেল হত্যা মামলার ৮ ও ৯ নম্বার আসামির বড় ভাই ফরিদ উদ্দিন। মামলায় হত্যা মামলার ৩ নম্বার আসামির বাড়ি-ঘর ভাংচুর ও মালামাল লুটের অভিযোগ আনা হয়েছে।
রুবেল হত্যাকাণ্ডের ঘটনায় যখন পুরোগ্রাম শোকাহত, বিচারের বাদিতে মিছিল-সমাবেশ চলছে-এমন সময় আসামি পক্ষের লোকজন মামলাটি ভিন্নখাতে প্রভাহিত করতে রুবেল হত্যা মামলার বাদী রশিদ মাষ্টার তার ছোট ছেলে রাসেল ও মামলা আইনজীবিসহ ৩৩ জন গ্রামবাসিকেআসামি করে মামলা করাই রুবেল হত্যার সঠিক বিচার পাওয়া নিয়ে শংসয়ে রয়েছে রুবেলের পরিবারও গ্রামবাসিসহ এলাকার সচেতন মহল।

নিহত রুবেল এর পিতা ও হত্যা মামলার বাদি আব্দুর রশিদ মাষ্টার বলেন,খুনিরা অনেক প্রভাবশালী হওয়ায় মামলার সঠিক বিচার পাওয়া যাবে কিনা সে শস্কায় রয়েছেন তারা। মামলা ভিন্ন খাতে প্রভাবিত করতে বাড়ি-ঘর ভাংচুর ও লুটের মিথ্যা মামলা করছে আমাদের বিরুদ্ধেই। মামলা তুলে নিতে ভয়-ভীতিও দেখাচ্ছে তারা।
তিনি আরো জানান,যেদিন রুবেলকে খুনকরা করা হয়,সেদিন সকাল খুন হওয়ার পর থেকে সারাদিন পুলিশ-সাংবাদিকসহ হাজার হাজার জনতা সেখানে উপস্থিত ছিল। সেখানে বাড়ি-ঘর ভাংচুর লুটপাটের কোন ঘটনাই ঘটেনি।
প্রসঙ্গত, গত ২২ অক্টোম্বর শনিবার সকালে তানোরের গৌরাঙ্গাপুর গ্রামে জমিজমা সংক্ষান্ত পূর্ব সত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন রুবেলকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় সেই দিনেই নিহতের পিতা বাদী হয়ে তানোর থানায় ১১জনের নাম উল্লেখ্য করে হত্যা মামলা দায়ের করে।
তানোর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা আবদুস সালাম জানান,রুবেল হত্যা মামলা বাদি-আইনজীবিসহ গ্রামবাসির বিরুদ্ধে আসামি পক্ষের মামলার বিষয়ে আমরা অবগত নয়। তবে রুবেল হত্যা মামলার তদন্ত সঠিক ভাবে এগিয়ে যাবে। বাদিকে ভয়ভিতির বিষয়ে ওসি বলেন যদি তারা বাদিকে হুমকি-ধামকি দিয়ে থাকে তাহলে বাদিকে জিডি করতে হবে। আমরা তদন্ত করে ব্যবস্থা নিবো।
স/অ










