বাগাতিপাড়া সংবাদদাতা:
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, মসজিদ-মন্দিরসহ বিভিন্ন উপাসনালয়ে সরকারী বরাদ্দকৃত টাকার শতভাগ কাজ করতে হবে। কেউ এখান থেকে যেন কোন প্রকারের দূর্নীতি করতে না পারে।
বুধবার দুপুরে উপজেলা পূজা উদযাপন কমিটির আয়োজনে গালিমপুর দূর্গা মন্দিরে শারদীয় পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কমিটির সভাপতি সুকুমার মুখার্জীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, নাটোর জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি চিত্ত রঞ্জন সাহা, উপজেলা আ’লীগ সভাপতি আবুল হোসেন, সাধারন সম্পাদক সেকেন্দার রহমান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন পুজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক পুলক কুমার রায়, উপদেষ্টা বজরংলাল আগারওয়ালা, সহ-সভাপতি প্রদীপ চৌধূরী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম, আনসার-ভিডিপি অফিসার হাফিজুর রহমান, উপজেলা আ’লীগ দপ্তর সম্পাদক জামিলুর রহমান বাবু প্রমুখ।
স/শ










