সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
রাজশাহী

রাজশাহীতে চার ভাগে অনুষ্ঠিত হবে আয়কর মেলা

নিউজ ডেস্ক২৫ অক্টোবর ২০১৬২ মিনিট পড়া
রাজশাহীতে চার ভাগে অনুষ্ঠিত হবে আয়কর মেলা

নিজস্ব প্রতিবেদক:
আগামি ১লা নভেম্বর হতে রাজশাহীতে শুরু হচ্ছে আয়কর মেলা ২০১৬। সকাল সাড়ে ১০টায় জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করবেন রাজশাহী সদর আসনের এমপি ফজলে হোসেন বাদশা। মঙ্গলবার রাজশাহী কর ভবনের পদ্মা কনফারেন্স রুমে আয়োজিত সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় এ তথ্য জানানো হয়।

 

সভায় উপস্থিত ছিলেন, রাজশাহী অঞ্চলের কর কমিশনার দবির উদ্দিন, উপ কর কমিশনার (প্রশাসন) আব্দুল মালেক এবং উপ কর কমিশনার (প্রায়োগিক) মোশাররফ হোসেন।

 

সভায় জানানো হয়, রাজশাহী অঞ্চলের কর কমিশনার দবির উদ্দিন জানান, এবারের কর মেলাকে ৪ টি অংশে বিভক্ত করা হয়েছে। ১ তারিখ হতে ৭ নভেম্বর পর্যন্ত আয়কর মেলা, ১৭ নভেম্বর সর্বোচ্চ ও দীর্ঘসময় আয়কর প্রদানকারী করদাতাগণকে সম্মাননা প্রদান, ২৪-৩০ নভেম্বর আয়কর সপ্তাহ এবং ৩০ নভেম্বর কর দিবস।

 

এবারের মেলায় করদাতাদের জন্য থাকছে টিএনআই রেজিস্ট্রেশন/রি-রেজিস্ট্রেশনের সুবিধা, আয়কর রিটার্ন দাখিলের সুবিধা, ব্যাংকে অস্থায়ী বুথে আয়করের টাকা জমাদানের/ই-পেমেন্ট সুবিধা, নতুনকরদাতাদের ক্ষেত্রে টিএনআই সনদ প্রাপ্তির সুবিধা, রিটার্ন ফরম পূরণ সংক্রান্ত পরামর্শ কেন্দ্র, মহিলা ও প্রতিবন্ধী করদাতাদের জন্য পৃথক পরামর্শ কেন্দ্রে, অধিক্ষেত্র সংক্রান্ত তথ্যাদি এবং বিকল্প বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত পরামর্শের সুবিধা।
সভায় আরও জানানো হয়, গত বছর মোট লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৪১০ কোটি টাকা আদায় হয়েছে ৪১১ কোটি টাকা। এবারে এর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫৪০ কোটি টাকা অর্থাৎ গত বছরের তুলনায় ১৩০ কোটি টাকা বেশি কর আদায় করতে হবে।

 

লিখিত বক্তব্যে দবির উদ্দিন বলেন, বর্তমান সরকার উন্নয়নের যে রোড ম্যাপ প্রনয়ন করেছে তা বাস্তবায়নের ক্ষেত্রে পর্যাপ্ত রাজস্ব আহরণের কোন বিকল্প নেই। দেশের আর্ত সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নের জন্য সরকারের বিপুল পরিমান রাজস্বের প্রয়োজন। শুধুমাত্র বৈদেশিক ঋণ বা সাহায্যের উপর নির্ভর না করে অভ্যন্তরীন উৎস অর্থাৎ আয়করের মাধ্যমে যদি এ প্রয়োজন মেটানো যায়, তবেই কেবল বর্হি:বিশ্বের কাছে আমরা আত্মমর্যাদাশীল জাতি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারব।

 

তিনি আরও বলেন, জনগনের মধ্যে সচেতনতা যত বাড়বে করের প্রবৃদ্ধি ততই বাড়বে। আয়কর মেলার উদ্দেশ্য হলো জনগনের মধ্যে করের গুরুত্ব তুলে ধরা,সেবাকে আরো দৃশ্যমান করা, কর বিভাগ ও করদাতাদের মধ্যে আস্থা তৈরী করা। তাই তিনি সকলকে আয়কর প্রদান করে দেশের উন্নয়নের ভাগিদার হওয়ার আহ্বান জানান।

স/শ