লালপুর প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে ২ হাজার ৫শ মিটার কারেন্ট জাল আগুন দিয়ে পুড়িয়ে ধংস করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার উপজেলার গৌরীপুর পদ্মা নদীতে অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শফিকুর আলমের ভ্রাম্যমান আদালত গঠন করে এসব ধ্বংস করে।

অবৈধভাবে মাছ শিকারকারীরা কারেন্ট জাল ফেলে পালিয়ে গেলে তাদের ফেলে যাওয়া আনুমানিক ৮০ হাজার টাকা মূল্যের ২ হাজার ৫শ মিটার জাল ও ৭ কেজি ইলিশ মাছ উদ্ধার করে । উদ্ধারকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা ইমরান হোসেন চৌধুরী ও লালপুর থানার এএসই সোহেল, উপজেলা মৎস্য অফিসের এফ.এ জহুরুল ইসলাম প্রমুখ।
স/অ










