সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
রাজশাহী

রুয়েটে ১ম বর্ষ ভর্তি পরীক্ষা ২৬ অক্টোবর

নিউজ ডেস্ক২৪ অক্টোবর ২০১৬২ মিনিট পড়া
রুয়েটে ১ম বর্ষ ভর্তি পরীক্ষা ২৬ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)এ ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ২৬ অক্টোবর বুধবার অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা রুয়েটের প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ডে ও www.ruet.ac.bd ওয়েবসাইটে ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে।

এছাড়া ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের নিময়াবলী রুয়েটের ওয়েবসাইটে প্রদান করা হয়েছে। ভর্তি পরীক্ষার্থীদের সকল নিয়মাবলী নিজ দায়িত্বে জেনে নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে রুয়েট পক্ষ থেকে।

ভর্তি পরীক্ষার্থীদের যে কোন ধরণের ব্যাগ এবং মোবাইল ফোন ও ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে পরীক্ষার হলে না আসার নির্দেশ দেয়া হয়েছে।

আগামী ২৬ অক্টোবর বুধবার রুয়েটের বিভিন্ন ভবনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘ক’ গ্রুপের ভর্তি পরীক্ষা সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আর ‘খ’ গ্রুপের ভর্তি পরীক্ষা অর্থাৎ শুধুমাত্র আর্কিটেকচারে বিভাগে ভর্তিকাচ্ছুদের মুক্তহস্ত অংকন পরীক্ষা একই দিন বিকেল ৩ টা থেকে ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এবারের ভর্তি পরীক্ষায় সর্বমোট ৮ হাজার ২০ জন ছাত্র-ছাত্রী অংশ নিবে। এর মধ্যে ১৪ টি বিভাগে ৮’শ ৭৫ জন ছাত্র-ছাত্রীকে ভর্তি করা হবে। আগামী ৬ নভেম্বরের মধ্যে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

ইতোমধ্যে, সুষ্ঠাভাবে ভর্তি পরীক্ষা নেয়ার জন্য সকল প্রস্তুতি শেষ করেছে রুয়েট কর্তৃপক্ষ। ভর্তি পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ার জন্য ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাঃ রফিকুল আলম বেগ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

স/অ