বাগাতিপাড়া প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় আইসিটি প্রশিক্ষণের ১৩তম ব্যাচের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে প্রশিক্ষণ কক্ষে এর উদ্বোধন করা হয়।
উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (ইউআইটিআরসিই) এর আয়োজনে দুটি শিফটে মোট ৪৮ জন শিক্ষককে এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহাদ আলী’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার ফরহাদ আহমদ। বিশেষ অতিথি ছিলেন প্রেস ক্লাব সাধারন সম্পাদক মঞ্জুরুল আলম মাসুম, প্রশিক্ষক মনিরুজ্জামান ও সাইফুল ইসলাম।
স/অ










