নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পুলিশের অভিযানে ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার নগর রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়ের আলমের পাঠোনো এক বিবৃতেত এ তথ্য জানানো হয়।
নগরীর ৪টি থানা ও ডিবি পুলিশের অভিযানের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ১৩ জন, রাজপাড়া থানা ১১ জন, মতিহার থানা ৫ জন, শাহমখদুম থানা ২ জন এবং ডিবি ২ জনকে গ্রেফতার করে।
এদের মধ্যে ১৪ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ৬ জন মাদক ব্যবসায়ী ও অন্যান্য অপরাধে ১৩ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
স/আ










