সদ্য প্রকাশিত
আ. লীগের রাজনীতিতে ফেরার বিষয়টি শুধু ঘোষণায় নির্ধারিত হবে না : সাইফুল হক ক্ষেতে ফুলকপির পিস ১০ টাকা, খুচরা বাজারে ৮০ রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের অষ্টম চালান ময়মনসিংহ বিয়ের জন্য চাপ ও চড় মারায় কিশোরীকে শ্বাসরোধে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় দুই হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা আপা, আপনি আসেন, আমরা পাহারায় আছি : এমপি আবুল কালাম সুপারি পেড়ে বাড়ি ফেরার পথে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, ঘাতক আটক গাজীপুরে পুলিশের গাড়ি পোড়ানোর ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার সংস্কৃতি প্রতিমন্ত্রী ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির নীলনকশা করছে আ. লীগ রংপুরে চার খুন : ৩০ নভেম্বরের মধ্যে চার্জশিট দাখিল করবে ডিবি
রাজনীতি

এই গণতন্ত্র হাস্যকর: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক২২ জুন ২০১৯১ মিনিট পড়া
এই গণতন্ত্র হাস্যকর: ওবায়দুল কাদের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিএনপির ‘গণতন্ত্র পুনরুদ্ধার’র আন্দোলন প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তাদের পাঁচজন সংসদে যোগ দিলেন, সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন শপথ নিলেন, কিন্তু দলের মহাসচিব সংসদে যোগ দিলেন না, এই দ্বৈত নীতি তাদের দলে। এই গণতন্ত্র হাস্যকর।

শনিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকেদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, তাদের গণতন্ত্র স্ববিরোধিতায় পরিপূর্ণ। আন্দোলন কী করবে? মির্জা ফখরুল নিজেই নির্বাচনে জয়ী হয়ে সংসদে যোগ দিলেন না, অথচ সেই আসনে পুনর্নির্বাচনে প্রার্থী দিলেন, এটা কোন গণতন্ত্র?

‘তাদের পাঁচজন সংসদে যোগ দিলেন, সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিত হলেন শপথ নিলেন, কিন্তু দলের মহাসচিব সংসদে যোগ দিলেন না, এই দ্বৈত নীতি তাদের দলে। এই গণতন্ত্র হাস্যকর’।

বিএনপির সপ্তম জাতীয় কাউন্সিলের প্রস্তুতির বিষয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপির যেভাবে জন্ম, বিএনপির যেভাবে বিকাশ, বিএনপি তাদের গঠনতন্ত্র থেকে ৭ ধারা বাদ দিয়ে প্রমাণ করেছে, তারা আত্মস্বীকৃত দুর্নীতিবাজ দল। তারা এই ৭ ধারা থেকে সরে যাবে, এমন আশা করা দুঃস্বপ্নের নামান্তর।