সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নাটোর

নাটোরে অস্ত্র ও গুলি সহ যুবক গ্রেফতার

নিউজ ডেস্ক২৩ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
নাটোরে অস্ত্র ও গুলি সহ যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, নাটোর:
নাটোরে একটি রিভলবার ও ৮ রাউন্ড গুলি সহ শাওন হোসেন (২৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ভোরে শহরের মাদরাসা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 
গ্রেফতারকৃত শাওন সদর উপজেলার ফতেঙ্গা পাড়া এলাকার  এবং ১০নং বড়হরিশপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি রাইজুল ইসলাম রাজুর ছেলে।

 
নাটোর সদর থানার ওসি তদন্ত নজরুল ইসলাম জুয়েল জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে শহরের মাদরাসা মোড় এলাকা থেকে শাওন হোসেনকে গ্রেফতার করা হয়। এ সময় দেহ তল্লাশি চালিয়ে একটি রিভলবার, ৮ রাউন্ড গুলি এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

 
ওসি আরো জানান, গ্রেফতার শাওনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় ডাকাতি, ছিনতাই সহ ৫টি মামলা রয়েছে।
স/শ