সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
রাজশাহী

রাজশাহীতে বাসের ধাক্কায় রাজশাহী কলেজের শিক্ষার্থীসহ আহত ৪

নিউজ ডেস্ক২২ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
রাজশাহীতে বাসের ধাক্কায় রাজশাহী কলেজের শিক্ষার্থীসহ আহত ৪

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে বাসের ধাক্কায় অটো রিকশার দুই যাত্রীসহ চার জন আহত হয়েছেন। আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে নগরীর বহরমপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

এদের মধ্যে দুইজনকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা সিল্কসিটি নিউজকে জানায়, বিকেলে সাড়ে ৫ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বাস নগরীর বহরমপুর বাইপাস এলাকায় একটি ব্যাটারীচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে যায় এবং পাশে দাড়িয়ে থাকা অপর এক চার্জার ভ্যানকে ধাক্কা দেয়। এতে অটোর দুই যাত্রী এবং ভ্যানের দুই জন আহত হয়।

আহতরা হলেন,রাজশাহী কলেজের রাষ্ট্রবিজ্ঞানের ৩য় বর্ষের শিক্ষার্থী আরজুনা(২০)। সে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দেবীনগর গ্রামের আকবর হোসেনের মেয়ে। আহত অপরজন হলেন নগরীর লক্ষীপুর ভাটাপাড়া এলাকার সাহাবুদ্দিনের ছেলে বোরহান (২২)। বাকিরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নেয়।

পরে স্থানীয়রা এসে অটোরিকশার দুই যাত্রী আরজুনা ও বোরহানকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় রামেক হাসপাতালে নিয়ে যায়।

বর্তমানে আরজুনাকে ১ নং ও বোরহানকে ৮নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

স/শ