দুর্গাপুর প্রতিনিধি:
রাজশাহীর দুর্গাপুরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আলোচনা সভা হাত ধোয় প্রদর্শন ও গম্ভীরা অনুষ্ঠিত হয়েছে। ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) দুর্গাপুর শাখার আয়োজনে ও ওয়াটার এইডএর সহযোগিতায় শনিবার উপজেলার আমগ্রাম উচ্চবিদ্যালয়ে এসব অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের সভাপতি নাজমুত সাহাদতের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভার্ক দুর্গাপুর শাখার মনিটরিং এন্ড ডকুমেন্টেশন কর্মকর্তা হুমায়ান কবির খান, অত্র বিদ্যালেয়র প্রধান শিক্ষক তসলিম উদ্দিন,সাবেক প্রধান শিক্ষক সামসুল ইসলাম,,সাবেক ইউপি সসদস্য আবুল ববাশার,অত্র বিদ্যালয়ের সদস্য শহিদ,মকলেছ,পারুল,শিক্ষক রহমান,কাদের,আলামিন,শিরিনা বেগম প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের কিভাবে জিবানুর হাত থেকে রক্ষা পাওয়া ও স্বাস্থ্যসম্মত ভাবে কিভাবে চলা জায় তার উপরে বিভিন্ন কৌশল গম্ভীরার মাধ্যমে উপস্থাপন করা হয়।
স/অ










