টিপু সুলতান,তানোর (রাজশাহী):
আজ শনিবার তানোর উপজেলা জাতীয় পার্টির দ্ইু গ্রুপ পৃথকভাবে দুটি স্থানে দ্বি-বার্ষিক কাউন্সিলের আযোজন করেছেন। তানোর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আব্দুর রাজ্জাক গ্রুপ তানোর গোল্লাপাড়া বাজার এবং অপরদিকে তানোর উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি শামসুদ্দীন মন্ডলের গ্রুপ তানোর ডাকবাংলো মাঠে কাউন্সিলের আযোজন করেছেন।
দ্বি-বার্ষিক কাউন্সিল ঘিরে বিবাদমান দুটি পক্ষের নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টায় দিকে সর্বশেষ সংবাদ কাউন্সিলকে ঘিরে রাজ্জাক গ্রুপ ও শামসুদ্দীনের গ্রুপের লোকজন রাতে নিজ নিজ সমর্থকদের নিয়ে যে কোনো উপায়ে তাদের কাউন্সিলর সফল করতে সভা করেছেন।এ নিয়ে দু’গ্রুপের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
জানা গেছে, দুই পক্ষ কাউন্সিল সফল করতে ইতিমধ্যে পোস্টার-ব্যানার-ফেস্টুন ও মাইক দিয়ে প্রচার-প্রচারণা করেন। দুই পক্ষের পরিস্থিতি বেগতিক দেখে তানোর থানা ওসি গতকাল শুক্রবার বিকালে দুই গ্রুপের লোকজনদের ডেকে দুই স্থানে কাউন্সিল সভার করার অনুমতি দেন।
এদিকে কাউন্সিল ও কর্মীসভা আয়োজন নিয়ে জাতীয় পার্টির বিবাদমান দুটি পক্ষের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো মূল্য এক পক্ষ কাউন্সিল সফল করতে মরিয়া হয়ে উঠেছে। আবার দুই পক্ষের লোকজন একে অপরের কাউন্সিল বানচাল করার চেষ্টার চালাচ্ছে।
জানা গেছে, বিগত ২০১৪ সালে তানোর উপজেলার প্রাণপুর উচ্চ বিদ্যালয় চত্ত্বরে উপজেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে নেতাকর্মীদের মতামতের ভিত্তিত্বে শামসুদ্দীন মন্ডলকে সভাপতি ও আব্দুর রাজ্জাককে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। সভাপতি শামসুদ্দীন মন্ডল জাতীয় পার্টির নেতা সাহাবুদ্দিন বাচ্চু ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক জাতীয় পার্টির নেতা অধ্যাপক আবুল হোসেন লবির সমর্থক বলে ব্যাপক পরিচিতি রয়েছে।
আব্দুর রাজ্জাক সিল্কসিটি নিউজকে বলেন, জাতীয় পার্টি তানোর উপজেলা শাখার কমিটি অনেক আগেই বিলুপ্ত করে তাকে আহ্বায়ক করা হয়েছে। কেন্দ্রীয় ও জেলা কমিটির অনুমোদন নিয়ে কাউন্সিল আহবান করা হয়েছে।
জাতীয় পার্টির সাবেক সভাপতি শামসুদ্দীন মন্ডল বলেন, রাজ্জাক উপজেলা কমিটির কোনো আহবায়ক নন। নিজের ইচ্ছেমত নিজেকে আহবায়ক বলছেন।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর্জা আব্দুুস সালাম সিল্কসিটি নিউজকে বলেন, উপজেলা জাতীয় পার্টির দুই গ্রুপের লোকজনদের নিয়ে থানায় বসে সমাধান করেছি। দুই গ্রুপ দুই স্থানে নিজ নিজ সমর্থকদের নিয়ে কাউন্সিল সভা করবেন। স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হবে।
স/আর










