বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় প্রতিবন্ধীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার তেঁথুলিয়া বাক ও শ্রবন প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের মাঝে জাসদ (ইনু) এর সহযোগিতায় ৩০ জন শিক্ষার্থীর মাঝে ১০ কেজি করে এই চাল বিতরণ করা হয়েছে।
চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন জেলা জাসদের সাধারণ সম্পাদক ও বাঘা উপজেলা ভাইস চেয়ারম্যান এবং প্যানেল চেয়ারম্যান-১, বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি, বিশিষ্ট সমাজ সেবক এবং জাসদ নেতা কৃষ্ণ পদ সরকার, বিদ্যালয়ের পরিচালক মজিবর রহমান রুজদার, প্রধান শিক্ষক সুন্দরী খাতুন, সহকারি শিক্ষক আনারুল হক, লুৎফর রহমান, আবদুল হাকিম, হাবিবুর রহমান, ফাতেমা খাতুন, ধীরেন্দ্রনাথ সরকার, হাসেম মন্ডল, পিন্টু রহমান, রিদয় আহম্মেদ, রাসেল আহম্মেদ।
স/শ











