সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নাটোর

বাগাতিপাড়ায় নকল তেল কারখানা অভিযানে ১০ লক্ষাধিক টাকার উপকরন জব্দ

নিউজ ডেস্ক২১ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
বাগাতিপাড়ায় নকল তেল কারখানা অভিযানে ১০ লক্ষাধিক টাকার উপকরন জব্দ

বাগাতিপাড়া সংবাদদাতা:
নাটোরের বাগাতিপাড়ায় ভারতীয় দুলহান ব্র্যান্ডের নকল তেল তৈরির কারখানার সন্ধান মিলেছে। উপজেলার মিশ্রীপাড়া এলাকায় বাড়ি ভাড়া নিয়ে তৈরি করা হচ্ছিল এসব তেল ।

 

শুক্রবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার ফরহাদ আহমদের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এক অভিযান চালিয়ে প্রায় ১০ লক্ষাধিক টাকার কাঁচামালসহ বিভিন্ন উপকরন জব্দ করে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ১০ দিন পূর্বে নাটোর সদর উপজেলার দত্তপাড়া এলাকার আব্দুর রাজ্জাক মোল্লা নামের এক ব্যক্তি বাগাতিপাড়ার মিশ্রিপাড়া মধ্যপাড়ার আজিজুর রহমানের আশা ও মাইশা ভিলা নামের বাড়ি ভাড়া নিয়ে ভারতীয় দুলহান ব্র্যান্ডের কেশতেল তৈরি করে বাজারজাত করছিলো।
এ কারখানায় দুলহান ব্র্যান্ডের হারবাল, কেশকালা ও ব্ল্যাক বিউটি নামের তিন ধরনের তেল তৈরি করা হচ্ছিলো। গোপন সংবাদের bagatipara-221-10-16-0-copy

ভিত্তিতে খবর পেয়ে ভ্রাম্যমান আদালত থানা ও গ্রাম পুলিশকে সাথে নিয়ে সেখানে এক অভিযান চালিয়ে নকল দুলহান তেলের ৫ হাজার ১৮৪ বোতল, তৈরির যন্ত্রপাতি, রাসায়নিক ক্যামিকেল, স্টিকারসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল জব্দ করে থানায় নেওয়া হয়। এসময় বাড়িতে কাউকে পাওয়া যায়নি।

 

এ ঘটনায় একটি নিয়মিত মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
স/শ