নিজস্ব প্রতিবেদক
মধু মাস জ্যৈষ্ঠের সেরা ফল যেমন আম, তেমনি ফলের রাজাও আম। রাজশাহীর আমের দেশজোড়া সুনাম। সেই আম এখন বাজারে আসতে শুরু করেছে। ফলে জমেছে রাজশাহীতে আমের কেনাবেচা। পাইকার আর ক্রেতার ভিড়ে মুখরিত আমের মোকামগুলো।
রাজশাহীর বানেশ্বর হাটে কয়েকজ ধরনের আম উঠেছে। এর মধ্যে গোপাল ভোগ বিক্রি হচ্ছে ১৪ ‘শ থেকে ১৮’শ টাকা মণ দরে। বিভিন্ন জাতের আটি আমি বিক্রি হচ্ছে ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

রাজশাহীর সবচেয়ে বড় আমের মোকাম বানেশ্বর বাজার। সেখানে জমে উঠেছে আমের বাজার। সকাল থেকে রাত পর্যন্ত চলে আমের কেনাবেচা। পাইকাররা আসেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে।
বানেশ্বর হাটে আম বিক্রেতা দুর্গাপুরের রজমান আলি জানান, বেচা-বিক্রি ভালোই হচ্ছে। এখনো সব ধরণের আজ বাজারে আসতে শুরু করে করেনি।
স/আ










