নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে কবি ফররুখ এর ৪২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বুধবার রাজশাহী সংস্কৃতিকেন্দ্রের উদ্যোগে তালাইমারীর পরিচয় প্রাঙ্গণ মিলনায়তনে কবি ফররুখ আহমদ এর ৪২তম মৃত্যুবার্ষিকিতে ফররুখ চর্চার প্রাসঙ্গিকতা শীর্ষক বিষয়ে উন্মুক্ত আলোচনা ও আবৃত্তি অনুষ্ঠিত হয়।

ফররুখ আহমদ এর ৪২তম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কবি খুরশিদ আলম বাবু।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভগের প্রফেসর ও পরিচয় সংস্কৃতি সংসদের সভাপতি ড. মাহফুজুর রহমান আখন্দের সভাপতিত্বে অতিথিবৃন্দ ছিলেন, কবি খুরশিদ আলম বাবু, কবি এরফান আলী এনাফ, কবি সোহেল মাহবুব, কবি সাবের রাহী, কবি মাহবুব ইসলাম রহমত, কবি মাহমুদ রণি, কবি মাসুদ রানা, কবি আনোয়ার হোসেন শাওন প্রমুখ।
ফররুখ চর্চার প্রাসঙ্গিকতা শীর্ষক বিষয়ে বক্তারা বলেন, ফররুখ আহমদ ছিলেন, সত্যিকারের বড় কবি। একথা আজ সমালোচকের কাছেও স্বীকৃতি হয়েছে যে তিনি চল্লিশ দশকের শ্রেষ্ঠ কবি। তাঁর অকাল প্রয়ান হলেও বাংলা কাব্যসাহিত্যে তিনি অক্ষয়-উজ্জল স্থান অধিকার করে আছেন। তাঁর রচনাবলী এখনো তরুণ কবিদের শুধু কবিতা লেখার ক্ষেত্রেই নয় আজকের উচ্ছৃ্খংল যুগে তার দেশপ্রেম ও মানবিক চেতনা আলোকবর্তিকা হিসাবে কাজ করছে।
অনুষ্ঠানে উপস্থাপনায় ছিলেন কথন আবৃত্তি সংসদের নির্বাহী সম্পাদক কবি সৌখিন আজিজ।
স/অ










