পুঠিয়া প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়ায় মিডডে মিল কার্যক্রম সহজীকরন ও তরান্বিত করার লক্ষে ছাত্র-ছাত্রীদের টিফিন বক্স ও দফাদারদের মাঝে সাইকেল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেল তিনটায় প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মাঝে টিফিন বক্স বিতরণ ও উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদে কর্মরত দফাদার ও মহল্লাদারদের মাঝে বাই সাইকেল বিতরণ করেছেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন ।
কাঠাঁলবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুজ্জানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থীত থেকে জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন তিনটি বিদ্যালয়ের মোট ৩০০জন ছাত্র ছাত্রীর হাতে টিফিন বক্স তুলেদেন। ৬টি ইউনিয়নে কর্মরত ৬০ জন দফাদার ও মহল্লাদারদের মাঝে বাইসাইকেল তুলে দেন।
এসময় উপস্থীত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মুনজুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাফিজুর রহমান প্রমুখ।
এছাড়াও জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন নির্মানাধীন উপজেলা মুিক্তযোদ্ধা কমপ্লেক্স´ ভবন পরির্দশন করেন।
স/অ










