সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
রাজশাহী

চারঘাটে ৬’শ ৮৭ বোতল ফেনসিডিলসহ ১ টি নৌকা জব্দ

নিউজ ডেস্ক২০ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
চারঘাটে ৬’শ ৮৭  বোতল ফেনসিডিলসহ ১ টি নৌকা জব্দ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী জেলার চারঘাটে ৬’শ ৮৭  বোতল ফেনসিডিলসহ ও ১ টি নৌকা জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার দুপুর ৩টায় জেলার চারঘাট থানাধীন টাংগন প্রাইমারি স্কুল পদ্মা নদীর চর নামক এলাকায় টহল পরিচালনা করে এসব জব্দ করা হয়।
বিজিবি জানায়, ১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ ইউসুফপুর সীমান্ত ফাঁড়ির একটি টহলদল কমান্ডার নায়েব সুবেদার সুলতান সাথে ৪ জন টাংগন প্রাইমারি স্কুল পদ্মা নদীর চর নামক এলাকায় টহল পরিচালনা করে ৬”৮৭  বোতল ভারতীয় ফেনসিডিল এবং ১ টি ইঞ্জিনসহ নৌকা জব্দ করে। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৪ লক্ষ ২৪ হাজার ৮শ’ ৪০ টাকা।

 

এদিকে টহল দলের উপস্থিতি টের পেয়ে মাদকদ্রব্য ফেলে পালিয়ে যাওয়ায় এ ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।

 

জব্দকৃত মাদকদ্রব্য প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যাটালিয়নের সিজার ষ্টোরে জমা করে তা জনসম্মুখে ধংস করা হবে বলেও বিজিবি জানায়।

স/অ