সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
রাজশাহী

গোদাগাড়ীতে চাল নিয়ে চালবাজি

নিউজ ডেস্ক১৯ অক্টোবর ২০১৬৩ মিনিট পড়া
গোদাগাড়ীতে চাল নিয়ে চালবাজি
ফাইল ফটো

গোদাগাড়ী সংবাদদাতা:
আওয়ামীলীগ সরকারের প্রতিশ্রুতির অনুযায়ী হতদারিদ্রের জন্য কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরের বিক্রির চাল নিয়ে গোদাগাড়ীতে চলছে নানান চালবাজি। গোদাগাড়ী উপজেলার ৯ টি ইউনিয়নের মধ্যে চাল বিক্রি নিয়োগকৃত ডিলার ও আওয়ামীল নেতাদের সমন্বয়ে চলছে এসব কারবার। নিয়োগ প্রাপ্ত ডিলাররা সংশ্লিষ্ট ইউনিয়নের আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের নেতা। এসব ডিলাররা বেশী মুনাফার আশায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রি না করে ১১ টাকায় বিক্রি।

 

কোনো কোনো ডিলার ওজনে কমদেয়া, কার্ড প্রাপ্ত সুবিধাভোগিদের মাঝে চাল ক্রয়ের কার্ড বিতরণ না করে নিজের কাছে রেখে দেওয়া, একদিনের চাল বিক্রি করে দুই দিনের চাল বিক্রির সই করে নেওয়া, প্রকৃত হতদরিদ্রদের নামের তালিকা না করে স্বচ্ছল পরিবারের নামের তালিকা সহ নানান অভিযোগ উঠছে।

 

চর আষাড়িয়াদহ ইউনিয়নের পানিপাড়া গ্রামের ৫ নং ওয়ার্ড এর বাসিন্দা মনিরুল ইসলামের ছেলে কার্ড প্রাপ্ত মোঃ শরিফ অভিযোগ করেন গত ২৮ ও ২৯ সেপ্টেমবর শুক্র ও শনিবার সাহেবনগর ক্যাম্প ইউপি মোড়ে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করার বদলে ১১ টাকায় বিক্রি করেছেন ওই এলাকার ডিলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের সাবেক যুবলীগ সেক্রেটারি মাইনুদ্দীন।

 

ওই ইউনিয়নেরই নিয়োগপ্রাপ্ত অপর ডিলার ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারি ৫২৩ চর হেমন্তনগর গ্রামের আবুল কাশেমও ১১ টাকা কেজি দরে চাল বিক্রি করেছেন। এ বিষয়ে চাল ডিলার মাইনুদ্দিন ও আবুল কাশেমের সাথে জানতে চাওয়া হলে বেশী টাকা দরে চাল বিক্রির কথাটি অস্বীকার করেন। কার্ড গুলো সুবিধা ভোগীদের কাছে দেওয়া হয়নি কেন প্রশ্ন করলে কার্ডে সহি সিগনেচার করা বাকি ছিলো তাই দেওয়া হয়নি বলে জানান।

 

উপজেলার বাসুদেবপুর ইউনিয়নে নিয়োগপ্রাপ্ত ডিলার ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ও আওয়ামীল নেতা কুতুবুল ইসলাম চাল বিক্রির সময় সুবিধাভোগীদের ওজনে কম দেওয়ার অভিযোগ উঠেছে। সেই সাথে একদিনের চাল বিক্রি করে দুই দিনের সহি নেওয়ার অভিযোগ উঠে।

 
এ বিষয়ে ডিলার কুতুবুল ইসলামের কাছে জানতে চাওয়া হলে তিনি ওজনে কম দেওয়ার কথা স্বীকার করে বলেন, আমি তা দেওয়ার আগে বলেই কম দিয়েছি যেহেতু খাদ্য গুদাম হতে চাল ওজনে  আমরাও কম তাই ব্যবসায় বাঁচার জন্য এ কাজটি করেন বলে জানান।

 

মাটিকাটা ইউনিয়নের ডিলার হারুন অর রশিদ ও আরিফুল ইসলাম চাল বিক্রিতে সঠিক নিয়ম মানছেন না বলে স্থানীয়ার অভিযোগ করেন।
এছাড়াও এই ইউনিয়নে হতদরিদ্রের তালিকা না করে উপজেলা আওয়ামীলীগের নেতাদের ইন্ধনে স্বচ্ছল ও বিত্তবানদের তালিকা করে চাল বিতরণ করা হচ্ছে এতে করে প্রকৃত দরিদ্র জনগণ এই সুবিধা হতে বঞ্চিত হচ্ছে।
অভিযোগ আছে উপজেলার চাল ডিলার নিয়োগে এক ক্ষমতাবান আওয়ামীলীগ নেতার হাত রয়েছে। এছাড়াও দেওপাড়া ইউনিয়ন, গোগ্রাম ইউনিয়ন ও পাকড়ি ইউনিয়নে ওজনে কাম সহ নানান ভাবে চলছে অনিয়ম আর দূর্ণীতি।
চর আষাড়িয়াদহ ইউনিয়নে বেশী দামে চাল বিক্রির বিষয়ে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ নেওয়াজের সাথে যোগাযোগ করা হলে তিনি সিল্কসিটি নিউজকে বলেন কেউ আমার কাছে লিখিত অভিযোগ দিলে আমি তা সাথে সাথে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।
স/শ