সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
আন্তর্জাতিক

হত্যার দায়ে সৌদি যুবরাজের শিরশ্ছেদ

নিউজ ডেস্ক১৯ অক্টোবর ২০১৬২ মিনিট পড়া
হত্যার দায়ে সৌদি যুবরাজের শিরশ্ছেদ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

হত্যার দায়ে সৌদি আরবে একজন যুবরাজের শিরশ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মঙ্গলবার দেশটির রাজধানী রিয়াদে তুর্কি বিন সৌদ আল কবির নামে ওই যুবরাজের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে জানিয়েছে বিবিসি অনলাইন।

 

বিবৃতিতে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তিন বছর আগে রিয়াদে এক ব্যক্তিকে গুলি করে হত্যার দায়ে যুবরাজ সৌদ আল কবিরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তবে মঙ্গলবার কোথায়, কখন যুবরাজের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এই ব্যাপারে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

 

বার্তা সংস্থা এএফপি জানায়, তিন বছর আগে যুবরাজ আদেল বিন সোলাইমান বিন আব্দুল করিম আল মুহইমিদ নামে তাঁর এক সহকর্মীকে গুলি করে হত্যা করেন। ওই হত্যাকাণ্ডের পর রাজপরিবারের নিরাপত্তারক্ষীরা যুবরাজকে আটক করেন। এরপর রাজপরিবারের উপদেষ্টা পরিষদের সদস্যের অর্ন্তভূক্তিতে গঠিত এক তদন্ত দল এই হত্যাকাণ্ডের বিষয়টি পর্যালোচনা করেন।

 

প্রাথমিক তদন্তে যুবরাজ দোষী সাব্যস্ত হওয়ার পর বিষয়টি সৌদি আরবের সাধারণ আদালতে পাঠানো হয়। সেখানকার বিচারক যুবরাজকে দোষী করে এক আদেশ দেন। পরে আপিল বিভাগ ও উচ্চ আদালত সেই আদেশ জারি রাখেন। সর্বশেষ চলতি মাসে উচ্চ আদালতের রুলের বিষয়ে রাজকীয় আদালত বিশেষ আদেশ জারি করেন।

 

বিবিসি প্রতিবেদনে শুরুতেই সৌদি রাজপরিবারে এই ধরণের শিরশ্ছেদের ঘটনা একেবারেই অস্বাভাবিক বলে উল্লেখ করে। এছাড়া সংবাদমাধ্যমটি জানায়, যুবরাজের মৃত্যুদণ্ড কার্যকরের মধ্য দিয়ে চলতি বছরে দেশটিতে ১৩৪ জনের শিরশ্ছেদ কার্যকর করা হলো।

সূত্র: এনটিভি